ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

নারায়ণগঞ্জে ছেলেকে পুড়িয়ে হত্যার অভিযোগে মা গ্রেপ্তার

#

নিজস্ব প্রতিবেদক

২০ নভেম্বর, ২০২২,  5:19 PM

news image

নারায়ণগঞ্জে ছেলেকে হাত পা বেঁধে পুড়িয়ে হত্যার অভিযোগে লিপি আক্তার (৩৪) নামে এক মাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৯ নভেম্বর) এ ঘটনায় সদর থানায় মামলা দায়ের করেছেন ছেলের বাবা ও লিপির প্রাক্তন স্বামী আনোয়ার হোসেন। লিপি আক্তার দেওভোগ পাক্কা রোড এলাকার বাসিন্দা ও মৃত লতিফের মেয়ে। অভিযোগে আনোয়ার উল্লেখ করেন, ১৮ বছর পূর্বে তাদের বিয়ে হয়। ১৩ বছর পূর্বে তাদের বিচ্ছেদ হয়ে যায়। এর মাঝে তাদের রাইয়ান হোসেন (১৭) ও রাজু হোসেন (১৪) নামে দুই ছেলের জন্ম হয়। বিচ্ছেদের পর মায়ের কাছে থাকত সন্তানেরা। গত ১৩ নভেম্বর রাতে লিপি অজ্ঞাত দুই তিনজনকে সঙ্গে নিয়ে রাজুর শয়ন কক্ষে তার হাত পা রশি দিয়ে বেঁধে কেরোসিন ঢেলে গায়ে আগুন লাগিয়ে দেয়। এতে রাজুর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নিভিয়ে তাকে প্রথমে সদর জেনারেল হাসপাতাল ও পরে ঢাকা শেখ হাসিনা বার্ন ইউনিটে ভর্তি করায়। ১৮ নভেম্বর বিকেলে চিকিৎসাধীন অবস্থায় সেখানে রাজুর মৃত্যু হয়। নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আনিচুর রহমান মোল্লা জানান, এ ঘটনা মামলা হয়েছে এবং অভিযুক্ত লিপিকে গ্রেপ্তার করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম