ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

নারায়ণগঞ্জে গ্যাসের লিকেজ থেকে আগুন, একই পরিবারের ১০ জন দগ্ধ

#

নিজস্ব প্রতিবেদক

২৩ আগস্ট, ২০২৫,  5:03 PM

news image

নারায়ণগঞ্জে গ্যাস লাইনের লিকেজ থেকে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের ১০ জন দগ্ধ হয়েছেন।শনিবার (২৩ আগস্ট) ভোরে সিদ্ধিরগঞ্জের হিরাজিল এলাকার একটি টিনসেড বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। দগ্ধরা হলেন তানজিল ইসলাম (৪০), তার স্ত্রী আসমা বেগম (৩৫), তাদের সন্তান তিশা (১৭) ও আরাফাত (১৫), হাসান (৩৫), তার স্ত্রী সালমা বেগম (৩২), তাদের সন্তান মুনতাহা (১১), জান্নাত (৪) ও ইমাম উদ্দিন (১ মাস)। আসমা ও সালমা দুই বোন। তাদের মা তাহেরা খাতুনও (৬০) দগ্ধ হয়েছেন। দগ্ধ হাসানের ছোট ভাই রাকিবুল ইসলাম বলেন, টিনসেড বাড়িতে দুই বোন আসমা ও সালমার পরিবার ভাড়া থাকে। সঙ্গে তাদের মাও থাকেন। বাড়িটির পাশ দিয়ে গ্যাস লাইনের পাইপ গেছে। সেখান থেকে গ্যাস লিক হয়ে বাসায় ছড়িয়ে পড়ে। রাতে আগুন ধরে গেলে বাসাটি পুড়ে যায় এবং সবাই দগ্ধ হন। খবর পেয়ে তাদের মধ্যে ৯ জনকে ভোরে জাতীয় বার্ন ইনস্টিটিউট ও বাকি একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নেওয়া হয়। এ বিষয়ে বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন (ভারপ্রাপ্ত) ডা. সুলতান মাহমুদ সিকদার গণমাধ্যমকে বলেন, বার্ন ইনস্টিটিউটে ৯ জন রোগী এসেছেন। তাদের মধ্যে একজন সামান্য আহত। তাকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে।  তিনি আরও বলেন, বাকি আট জনের অবস্থা গুরুতর। তাদের কার কত শতাংশ দগ্ধ হয়েছে, তা দেখা হচ্ছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম