ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

নারায়ণগঞ্জে ইভন নামে কিশোর গ্যাং লিডারকে কুপিয়ে হত্যা

#

নিজস্ব প্রতিবেদক

০৮ সেপ্টেম্বর, ২০২৫,  4:52 PM

news image

নারায়ণগঞ্জ শহরের ইসদাইর এলাকার হত্যাসহ একাধিক মামলার আসামি কিশোর গ্যাং প্রধান ইভনকে (৩০) কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। রবিবার (৭ সেপ্টেম্বর) রাতে ইসদাইরে ওসমানী পৌর স্টেডিয়ামের পূর্ব দিকের সড়কে এই ঘটনা ঘটে।  নিহত কিশোর গ্যাং লিডার ইভন ফতুল্লা ইসদাইর এলাকার সাইফুল ইসলামের ছেলে। সাইফুল, শফিকুল ও বাবু নামের তিন সহোদরের হাত পায়ের রগ কেটে দেওয়ার জের ধরে এই ঘটনা ঘটেছে বলে জানা গেছে।  ইভনের বাবা বাবু ওরফে জামাই বাবু জানান, তিনি জ্বরে আক্রান্ত। রাত সাড়ে ৮টায় তিনি খবর পান ইভনকে কুপিয়ে জখম করা হয়েছে। তিন ভাই মিলে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। পরে তার মা সহ অন্যরা মিলে প্রথমে খানপুর হাসপাতালে নিয়ে যায়। সেখানে পরিস্থিতির অবনতি ঘটলে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রাত সাড়ে ১১টায় মারা যান। ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এস,আই) শহিদুল জানান, সাইফুল, বাবু ও তাদের অপর এক ভাই সহ বেশ কয়েক সন্ত্রাসী রাত নয়টার দিকে ইভনকে কোপায়। পরে ইভনের সহোযোগিরা তাকে উদ্ধার করে প্রথমে শহরের খানপুর হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে হস্তান্তর করে। সেখানে ইভন মারা যান।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম