ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান সংসদ ভবনের সামনে ছিনতাই: শিক্ষিকা নিহতের ঘটনায় গ্রেপ্তার ২ সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ২৯ সেপ্টেম্বর শপথ নিলেন বিচারপতি হাবিবুল গনি

নামাজে মোবাইলে দেখে কোরআন পড়ায় নিষেধাজ্ঞা দিল কুয়েত

#

০৫ এপ্রিল, ২০২৩,  8:13 PM

news image

নামাজে মোবাইলে ফোনে দেখে কোরআন পড়ায় নিষেধাজ্ঞা জারি করল মধ্যপ্রাচ্যের দেশ কুয়েত। দেশটির ধর্ম মন্ত্রণালয় এক নির্দেশনায় এই নিষেধাজ্ঞা জারি করে। কুয়েতের ধর্ম মন্ত্রণালয় বলেছে, দিনের ফরজ পাঁচ ওয়াক্ত ও তারাবিহ নামাজে মোবাইল ফোনে দেখে দেখে কোরআন পড়তে পারবেন না ইমামরা। একই সঙ্গে পবিত্র রমজান মাসের তারাবি নামাজ পড়ানোর আগে কোরআনের আয়াত ভালোভাবে মুখস্ত ও আয়ত্ত্ব করার অনুরোধ জানিয়েছে মন্ত্রণালয়। এমনকি নামাজ পড়ানোর সময় কোরআনের আয়াত যতটা সম্ভব মুখস্ত তেলাওয়াত করতে বলা হয়েছে ইমামদের। কুয়েতের মসজিদ বিষয়ক উপসচিব সালাহ আল-সিলাহি ইমামদের প্রতি আহ্বান জানিয়েছে, তারা যেন মসজিদের সত্যিকারের বার্তা পৌঁছানোর কাজটি সম্পন্ন করেন এবং ইমাম হিসেবে যে দায়িত্ব রয়েছে সেটি সঠিকভাবে করেন। এছাড়া তিনি বলেছেন, ইমামদের সঠিকভাবে কোরআন পড়তে হবে। জোরে চেঁচিয়ে বা শব্দের সুর পরিবর্তন করার কারণে যেন কোরআন পড়ার বিধান লঙ্ঘন না হয়, সেদিকে লক্ষ্য রাখার অনুরোধ জানিয়েছেন তিনি। সূত্র: গালফ নিউজ

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম