ঢাকা ০২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
কেরানীগঞ্জে দিনে-দুপুরে ডাকাতি, নগদ-স্বর্ণসহ ৩৩ লাখ টাকার মালামাল লুটের অভিযোগ ২০২৭ সালের রমজানের সম্ভাব্য তারিখ প্রকাশ সুন্দরবনে ৫২ জলদস্যুর একযোগে আত্মসমর্পণ হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু সাতক্ষীরা সদরের তালতলা থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার ৯ম পে-স্কেল নিয়ে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য বড় সুখবর দীর্ঘ সংগ্রাম শেষে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পেরেছি: প্রধানমন্ত্রী সাশ্রয়ী বিদ্যুৎ সরবরাহ বাড়াতে ১৭ কোটি ডলারের ঋণ অনুমোদন এডিবির ‘মক্কা চুক্তিতে যোগ দেওয়ার আগে যাচাই করবে বাংলাদেশ’ ৪৫ বছর পর মিলল মোজাফফরের ফোনে জিয়া হত্যার নতুন তথ্য

নাফ নদী থেকে পৌণে ২৬ কোটি টাকা মূল্যের মাদক উদ্ধার

#

নিজস্ব প্রতিনিধি

৩১ জুলাই, ২০২২,  6:07 PM

news image

কক্সবাজারের টেকনাফে নাফ নদীর সীমান্ত থেকে পৌণে ২৬ কোটি টাকা মূল্যের ক্রিস্টাল মেথ (আইস) ও ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার জানান, রোববার (৩১ জুলাই) ভোরে উপজেলার হ্নীলা ইউনিয়নের নাফ নদীর জালিয়ারদ্বীপ এলাকায় এ অভিযান চালানো হয়। তবে পাচারকারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান তিনি। শেখ খালিদ বলেন,

রোববার ভোরে টেকনাফে নাফ নদীর জালিয়ারদ্বীপ এলাকা দিয়ে মিয়ানমার থেকে মাদকের বড় একটি চালান পাচারের খবরে বিজিবির পৃথক দুইটি দল অভিযান চালায়। এক পর্যায়ে মিয়ানমার দিক থেকে জলসীমার শূন্যরেখা অতিক্রম করে একটি কাঠের নৌকা যোগে চার থেকে পাঁচজন লোককে আসতে দেখে বিজিবির সদস্যরা থামার জন্য নির্দেশ দেন। বিজিবির সদস্যদের উপস্থিতি টের পেয়ে লোকগুলো নৌকা থেকে লাফ দিয়ে সাঁতরে মিয়ানমার দিকে পালিয়ে যায়।  পরে পাচারকারিদের ফেলে যাওয়া নৌকাটি তল্লাশী চালিয়ে পাটাতনে নিচে এবং মাছ ধরার জালে মোড়ানো অবস্থায় দুইটি প্লাস্টিকের বস্তা পাওয়া যায়। বস্তাগুলো খুলে পাওয়া যায় ৪ কেজি ২৭৮ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) ও ১ লাখ ৫০ হাজার ইয়াবা। এছাড়া জব্দ করা নৌকায় পাওয়া যায় ২৫ কেজি ওজনের কারেন্ট জাল। বিজিবির এ কর্মকর্তা বলেন, উদ্ধার মাদকের আনুমানিক মূল্য ২৫ কোটি ৮৯ লাখ ৪০ হাজার টাকা। উদ্ধার করা মাদকদ্রব্য বিজিবির ব্যাটালিয়ন দপ্তরে রাখা হয়েছে বলে জানান লে. কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম