ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি জিরোপয়েন্ট থেকে সদরঘাট কোনো হকার বসা যাবে না

নাফ নদীতে রোগী বহনকারী স্পিডবোট লক্ষ্য করে গুলি

#

নিজস্ব প্রতিনিধি

১১ জুন, ২০২৪,  10:03 PM

news image

ছোট ডিঙি নৌকা করে নদীতে নেমে রোগী বহনকারী স্পিডবোটকে লক্ষ্য করে গুলি করা হয়েছে। স্পিডবোটটি কক্সবাজার কক্সবাজারে টেকনাফ থেকে সেন্টমার্টিন দিকে যাচ্ছিল। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। মঙ্গলবার (১১ জুন) সকাল ১০টার দিকে স্পিড বোটটি নাফ নদের মোহনায় নাইক্ষ্যংদিয়াতে পৌঁছালে এ ঘটনা ঘটে। জানা যায়, টেকনাফ থেকে চিকিৎসা শেষে স্পিড বোটে সেন্টমার্টিনে ফিরছিলেন কয়েকজন। এসময় স্পিড বোটটি লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছে। মিয়ানমার থেকে এ গুলি ছোড়া হয়। আগে মিয়ানমার সীমান্ত থেকে গুলি ছোড়া হলেও আজ ছোট ডিঙি নৌকায় করে নদীতে নেমে গুলি করা হয়েছে। এসময় স্পিড বোটে থাকা যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। তবে তারা সেন্টমার্টিনে নিরাপদে পৌঁছেছেন। এর আগে, মিয়ানমারের সীমান্তবর্তী নাইক্ষ্যংদিয়া থেকে সেন্টমার্টিনগামী পণ্যবাহী ট্রলার এবং নির্বাচনী কর্মকর্তাদের ওপর গুলি ছোড়া হয়। ওই এলাকাটি বর্তমানে আরাকান আর্মির দখলে রয়েছে বলে জানা গেছে। এই গোষ্ঠীর সদস্যরাই গুলি ছুড়েছে বলে ধারণা করা হচ্ছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম