ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

নান্দাইলে সড়কে প্রাণ গেল এএসআইয়ের

#

নিজস্ব প্রতিনিধি

১৩ জানুয়ারি, ২০২৪,  8:16 PM

news image

ময়মনসিংহের নান্দাইলে সড়ক দুর্ঘটনায় নূর আহমেদ নামে এক পুলিশ কর্মকর্তা প্রাণ হারিয়েছেন। তিনি নান্দাইল মডেল থানায় সহকারী উপপরিদর্শক (এএসআই) হিসেবে কর্মরত ছিলেন। আজ শনিবার সকাল সাড়ে ১১টার দিকে নান্দাইল-ত্রিশাল আঞ্চলিক সড়কের নান্দাইল উপজেলার মোয়াজ্জমপুর ইউনিয়নের বাহাদুরনগর এলাকায় তাঁর মোটরসাইকেলের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি সাদা রঙের মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নূর আহমেদ প্রাণ হারান। মোটরসাইকেলটি নূর আহমেদ চালাচ্ছিলেন বলে স্থানীয়রা জানিয়েছেন। নান্দাইল মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. ওবায়দুর রহমান মুঠোফোনে দুর্ঘটনায় এসআই নূর আহমেদের নিহত হওয়ার সংবাদটি  নিশ্চিত করেছেন। তিনি বলেন, পেশাগত কাজে তিনি (নিহত এএসআই) নান্দাইলের কানুরামপুর থেকে বীরবেতাগৈর ইউনিয়নের দিকে যাচ্ছিলেন। দুর্ঘটনার সংবাদ পাওয়ার পর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গেছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম