ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

নান্দাইলে নারী শ্রমিককে কুপিয়ে হত্যা

#

নিজস্ব প্রতিনিধি

১৮ এপ্রিল, ২০২৪,  5:01 PM

news image

ময়মনসিংহের নান্দাইলে নাজমা আক্তার (৪০) নামে এক নারীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নাজমা আক্তার চারিআনিপাড়া গ্রামের মৃত আবুল হাসেমের মেয়ে। বুধবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে নান্দাইল বাইপাস রোডের পশ্চিম পাশে বড়বড়িয়া নামক স্থানে এ হত্যার ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, ৪ সন্তানের জননী ওই নারী ও স্বামী আব্দুল মন্নান শ্রমিকের কাজ করতেন। অভাব অনটনের সংসার ছিলো তাদের। বুধবার রাতে স্বামী-স্ত্রী বিলেরপাড় দিয়ে বাড়িতে যাওয়ার পথে একদল দুর্বৃত্ত তাকে এলোপাতাড়িভাবে কুপিয়ে হত্যার পর ধানক্ষেতে ফেলে যায়। পরে খবর পেয়ে লাশ উদ্ধার করে পুলিশ। ঘটনার সত্যতা নিশ্চিত করে নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আ. মজিদ জানান, কি কারণে তাকে হত্যা করা হয়েছে বিষয়টি অনুসন্ধান চলছে। খুব দ্রুত অপরাধীদের গ্রেপ্তারে অভিযান চলছে। বিস্তারিত পরে জানানো হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম