ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

নান্দাইলে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

#

নিজস্ব প্রতিনিধি

১৯ জানুয়ারি, ২০২২,  8:11 PM

news image

এস এ রুহুল আমিন: ময়মনসিংহের নান্দাইলে চালককে হত্যা করে অটো রিকশা নিয়ে পালিয়েছে ছিনতাইকারীরা। বুধবার (১৯ জানুয়ারি) উপজেলার চরবেতাগৈর ইউনিয়ন পরিষদের পশ্চিম পাশে চরশ্রীরামপুর বড়ডোবা বিলের ধানক্ষেতে সকালে স্থানীয়রা নিহতের লাশ পড়ে থাকতে দেখে নান্দাইল মডেল থানায় খবর দিলে সকাল ৮টায় পুলিশ কর্তৃক লাশ উদ্ধার করা হয়। জানাগেছে, নিহত অটো রিকশা চালকের নাম মনির মিয়া(৪৬)। তিনি নান্দাইল পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাকচর নলুয়াপাড়া গ্রামের মৃত আজিম উদ্দিনের পুত্র। স্থানীয়রা জানায়, নিহত মনির মিয়া ভাড়ায় অটো রিকশা চালাত।

গত মঙ্গলবার রাতে তিনি ভাড়া অটো রিকশা নিয়ে বের হয়ে আর বাড়িতে ফিরেনি। পরে বুধবার সকালে কানুরামপুর-ত্রিশাল সড়কের চরবেতাগৈর ইউনিয়নের চরশ্রীরামপুর বড়ডোবা বিলের ধানক্ষেতে অজ্ঞাত ব্যাক্তির লাশ দেখে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ উদ্ধার করে। পরে সনাক্ত হয় লাশটি অটোরিকশা চালক মনির মিয়া। নিহত মনির মিয়ার স্ত্রী কুলসুম আক্তার কেঁদে কেঁদে বলেন, আমার স্বামী ভাড়ায় অটো রিকশা চালিয়ে সংসার চালাতো। আমার ৩ সন্তানকে এখন কে দেখবে? যারা আমার স্বামীকে হত্যা করে অটো রিকশা নিয়ে গেছে তাদের বিচার চাই। নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান বলেন, খবর শুনে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জারিতদের দ্রুত সনাক্ত করে তাদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম