ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি জিরোপয়েন্ট থেকে সদরঘাট কোনো হকার বসা যাবে না

নানা আয়োজনে মানিকগঞ্জে যুবদিবস পালিত

#

০১ নভেম্বর, ২০২২,  9:25 PM

news image

মানিকগঞ্জ প্রতিনিধি: প্রশিক্ষিত যুব,উন্নত দেশ-বঙ্গবন্ধুর বাংলাদেশ' এই প্রতিপাদ্যকে সামনে রেখে আলোচনা সভা, প্রশিক্ষিত যুবকদের সনদ, ক্রেস্ট ও যুবঋণের চেক বিতরণের মাধ্যমে মানিকগঞ্জে পালিত হয়েছে জাতীয় যুবদিবস। আজ মঙ্গলবার সকালে জেলা যুব উন্নয়ন কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ। যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক অলকাপ্রভা দে'র সভাপতিত্বে অনুষ্ঠিত এই যুবদিবসের অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিবালয় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নুরজাহান লাবনী, ঘিওর উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতিশ্বর পাল, যুব প্রশিক্ষণ কেন্দ্রের ডেপুটি কো-অর্ডিনেটর ড. রবিউল হাসান, মানিকগঞ্জ সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শামসুন্নাহার সহ অন্যান্যরা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম