ঢাকা ০৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

নানা আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন পালন

#

৩০ সেপ্টেম্বর, ২০২৩,  4:21 AM

news image

একে মিলন সুনামগঞ্জ থেকে : কেক কেটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন করেছে সুনামগঞ্জ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন। শুক্রবার দুপুরে রমিজ বিপনি দলীয় কার্যালয়ের সামনে জেলা আওয়ামী লীগের উদ্যোগে কেককাটা ও আলোচনা সভা হয়। জেলা আওয়ামী লীগের সভাপতি ও সুনামগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব নুরুল হুদা মুকুট এতে সভাপতিত্ব করেন ও সঞ্চালনা করেন জেলা আ.লীগ সাধারণ সম্পাদক নোমান বখত পলিন।অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ সহ সভাপতি এডভোকেট পীর মতিউর রহমান, সহ সভাপতি আজহারুল ইসলাম শিপার, সহ সভাপতি এডভোকেট চাঁন মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট নজরুল ইসলাম শেফু, সাংগঠনিক সম্পাদক শংকর চন্দ্র দাস, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান সেন্টু, দপ্তর সম্পাদক এডভোকেট বিমান কান্তি রায় সহ স্থানীয় আ.লীগ ও অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ। আলোচনা সভা  শেষে নানা আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন পালন করা হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম