ঢাকা ০৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

নাটোর-৪ আসনের উপনির্বাচন ১১ অক্টোবর

#

নিজস্ব প্রতিনিধি

০৭ সেপ্টেম্বর, ২০২৩,  9:15 PM

news image

নাটোর-৪ আসনের (বড়াইগ্রাম-গুরুদাসপুর) উপনির্বাচন আগামী ১১ অক্টোবর অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) কমিশন সভা শেষে এ তথ্য জানান নির্বাচন কমিশন সচিব জাহাংগীর আলম। তিনি বলেন, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৭ সেপ্টেম্বর, মনোনয়নপত্র বাছাই হবে ১৮ সেপ্টেম্বর এবং ভোটগ্রহণ হবে ১১ অক্টোবর। এ ছাড়া ভোটগ্রহণ হবে ব্যালট পেপারে। ভোটকেন্দ্রে সিসি ক্যামেরাও থাকবে না বলে জানান জাহাংগীর আলম। এর আগে, বাংলাদেশ আওয়ামী লীগ থেকে একাদশ জাতীয় সংসদের নির্বাচিত সদস্য ও নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুল কুদ্দুসের মৃত্যুতে নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসটি শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে সংসদ সচিবালয়। গত ৩ সেপ্টেম্বর সংসদ সচিবালয়ের সচিব কেএম আব্দুস সাত্তার স্বাক্ষরিত ওই গেজেটে বলা হয়েছে, বাংলাদেশ জাতীয় সংসদের সংসদ সদস্য মো. আব্দুল কুদ্দুস ১৫ ভাদ্র ১৪৩০/৩০ আগস্ট ২০২৩ তারিখ মৃত্যুবরণ করায় একাদশ জাতীয় সংসদের ৬১ নাটোর-৪ আসনটি ওই তারিখে শূন্য হয়েছে। গত ২৬ আগস্ট নাটোরে একটি সমাবেশ শেষে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় ৩০ আগস্ট তিনি মৃত্যুবরণ করেন। রাজনৈতিক জীবনে মো. আব্দুল কুদ্দুস ১৯৯১, ১৯৯৬, ২০০৮, ২০১৩ ও ২০১৮ সালের জাতীয় নির্বাচনে বিজয়ী হয়েছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম