ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

নাটোরে ৫ বছরের শিশুকে বিকৃত যৌনাচারের অভিযোগে ভ্যানচালক আটক

#

নিজস্ব প্রতিনিধি

২৭ জানুয়ারি, ২০২২,  6:07 PM

news image

নাটোরের বাগাতিপাড়া উপজেলায় বাড়িতে ডেকে নিয়ে পাঁচ বছরের এক শিশুর সঙ্গে বিকৃত যৌনাচারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মজিবুর রহমান মজির (৬৫) নামে এক ভ্যানচালককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাত ৮টার দিকে উপজেলার জামনগর ইউনিয়নের কুঠি বাঁশবাড়িয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। এর আগে ভুক্তভোগী শিশুটির মা বাদী হয়ে রাতে থানায় মামলা করেন। ওই শিশুর মায়ের অভিযোগ,

তার ছেলে স্থানীয় একটি মাদ্রাসায় পড়ে। ওই শিশুকে প্রতিবেশী ভ্যানচালক মজিবুর রহমান মজির বাড়িতে ডেকে নিয়ে যায়।বাড়ির একটি ফাঁকা ঘরে নিয়ে তার শিশুসন্তানকে যৌন নির্যাতন করা হয়। বাড়ি ফিরে শিশুটি সবাইকে ঘটনাটি জানালে তিনি তাৎক্ষণিক স্থানীয় ইউপি সদস্য সুজন আলীকে বিষয়টি অবগত করেন। এর পর ইউপি সদস্য অভিযুক্ত মজিরকে জিজ্ঞাসাবাদ করলে প্রথমে অস্বীকার করলেও পরে ঘটনার দায় স্বীকার করেন। এর পর পুলিশকে খবর দিলে মজিরকে পুলিশ আটক করে থানায় নেয়। এ ঘটনায় ভুক্তভোগী শিশুটির মা বাদী হয়ে রাতে থানায় একটি মামলা করেন। বাগাতিপাড়া মডেল থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, শিশুর মুখ গহ্বরে যৌনাচার করার অভিযোগে মজিরকে গ্রেফতার করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম