ঢাকা ০৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

নাটোরে হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক কুষ্টিয়া থেকে উদ্ধার

#

নিজস্ব প্রতিনিধি

১০ জুন, ২০২৩,  5:37 PM

news image

নাটোর সদর হাসপাতাল থেকে চুরি হওয়া ব্যাংক কর্মকর্তা মাহফুজুর রহমানের একদিন বয়সী শিশু কন্যাকে কুষ্টিয়ার খাজানগর থেকে উদ্ধার করেছে পুলিশ। গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত কাজলী বেগম কাজলকে। অভিযানে থাকা নাটোর সদর থানার উপপরিদর্শক জামাল উদ্দিন জানান, তথ্য প্রযুক্তির মাধ্যমে নার্সের ছদ্মবেশী নারীর অবস্থান কুষ্টিয়ার খাজানগর এলাকায় নিশ্চিত হয়ে শনিবার (১০ জুন) ভোরে সেখানে অভিযান চালানো হয়। অভিযুক্ত কাজলকে গ্রেফতার করা হয়। পাশাপাশি নবজাতককে উদ্ধার করা হয়। এরআগে শুক্রবার (০৯ জুন) দুপুর ১২টার দিকে নার্সের ছদ্মবেশী এক নারী নাটোর সদর হাসপাতালের গাইনি ওয়ার্ডে গিয়ে দাদির কোল থেকে ডাক্তার দেখানোর কথা বলে একদিন বয়সী কন্যা শিশুটিকে নিয়ে পালিয়ে যায়। এ বিষয়ে শনিবার দুপুর ১২টায় প্রেস ব্রিফিং করবেন পুলিশ সুপার সাইফুর রহমান।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম