ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

নাটোরে সন্তানকে দেয়ালে আছড়ে হত্যার অভিযোগে বাবা আটক

#

নিজস্ব প্রতিনিধি

১২ সেপ্টেম্বর, ২০২৪,  5:24 PM

news image

নাটোরে তিন মাসের শিশুসন্তানকে দেয়ালে আছড়ে হত্যার অভিযোগ উঠেছে বাবা ইয়াসিন আলীর বিরুদ্ধে। এ ঘটনায় ইতোমধ্যে তাকে আটক করেছে পুলিশ। বুধবার (১১ সেপ্টেম্বর) বিকেলে নাটোর সদর উপজেলার কাফুরিয়া ইউনিয়নের নারায়নপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। পরিবার ও স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, গত মঙ্গলবার বাবার বাড়ি থেকে নিজের তিন মাস বয়সী ছেলেকে টিকা দিয়ে বুধবার স্বামীর বাড়িতে আসেন মা রুপা বেগম। দুপুরে তিনি রান্নাবান্না করে ছেলেকে রেখে পাশের বাড়িতে যান পানি আনতে। এরই মধ্যে শিশুটি কান্নাকাটি শুরু করলে রেগে গিয়ে বাবা ইয়াছিন আলী বাচ্চাটিকে দেয়ালের ওপর আছড়ে ফেলেন। পানি নিয়ে এসে মা রুপা বেগম দেখেন তার ছেলে অচেতন এবং মাথা ও নাখ-মুখে আঘাতের চিহ্ন। দ্রুত তিনি বাচ্চাকে পাশের বাড়িতে নিয়ে গিয়ে মাথায় পানি দেন এবং স্থানীয়দের সহায়তায় রাজশাহীর পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কিন্তু কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে জানতে যোগাযোগ করা হলে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাহমুদা শারমিন নেলী বলেন, এমন একটি ঘটনা জানতে পেরেছি। শিশুটির বাবাকে আটক করেছে পুলিশ। শিশুটির ময়নাতদন্তে হবে। এরপর তদন্ত করে বিস্তারিত জানা যাবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম