ঢাকা ০৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

নাটোরে যাত্রীবাহী বাসে আগুন

#

নিজস্ব প্রতিনিধি

১৯ নভেম্বর, ২০২৩,  4:41 PM

news image

নাটোর শহরের ভবানীগঞ্জ এলাকায় দাঁড়িয়ে থাকা মুক্তি সেনা নামে যাত্রীবাহী একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (১৮ নভেম্বর) দিবাগত রাত সাড়ে তিনটার দিকে শহরের ভবানীগঞ্জ এলাকায় যাত্রীবাহী ওই বাসে পেট্রোল দিয়ে আগুন দেন দুর্বৃত্তরা। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ভোরে নাটোর-বগুড়া মহাসড়কের শহরের ভবানীগঞ্জ মোড় এলাকায় মুক্তি সেনা যাত্রীবাহী একটি বাস দাঁড়িয়ে ছিল। এ সময় রাত সাড়ে তিনটার দিকে দুর্বৃত্তরা ঘটনাস্থলে এসে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। এ সময় স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দিলে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। নাটোর সদর থানা ওসি নাসিম আহমেদ বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ। ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় দুর্বৃত্তদের শনাক্তে কাজ শুরু করেছে পুলিশ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম