ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

নাটোরে নিজ বাসা থেকে আইনজীবীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

#

নিজস্ব প্রতিনিধি

০৫ অক্টোবর, ২০২৫,  4:42 PM

news image

নাটোরে ভাস্কর বাগচী (৪৮) নামে এক আইনজীবীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার রাত ৮টার দিকে শহরের লালবাজার এলাকায় নিজ বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ব্যক্তি একই এলাকার চান্দু বাগচীর ছেলে। নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম জানান, স্বজনদের বাড়ি থেকে ফিরে রাতে পরিবারের লোকজন ভাস্কর বাগচীকে বাড়ির সিঁড়ির রডের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে দ্রুত তাকে সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ভাস্কর বাগচীকে মৃত ঘোষণা করেন। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়। তিনি বলেন, ময়নাতদন্তের পরই নিশ্চিতভাবে বলা যাবে কী কারণে তার মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা মনে হলেও বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে। অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, নিহত ভাস্কর বাগচী নাটোর জজ কোর্টের আইনজীবী ও সাবেক অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর ছিলেন। তিনি খুবই হাসিখুশি ও সাংস্কৃতিমনা মানুষ ছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম