ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি জিরোপয়েন্ট থেকে সদরঘাট কোনো হকার বসা যাবে না

নাটোরে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে গ্রেফতার ১

#

নিজস্ব প্রতিনিধি

০৩ জানুয়ারি, ২০২৩,  4:32 PM

news image

নাটোরে স্কুল ছাত্রীকে যৌন হয়রানীর অভিযোগে সাজ্জাদুর রহমান সাকিব নামে এক ট্রেনিং সেন্টারের পরিচালককে আটক করেছে পুলিশ। সোমবার সন্ধ্যা ৮টার দিকে তাকে আটক করা হয়। আটক সাজ্জাদুর রহমান সাকিব শহরের মাদ্রাসা মোড়ের বাসিন্দা। প্রত্যক্ষদর্শী ও বিভিন্ন সূত্র জানায়, গত দশ দিন আগে কম্পিউটার প্রশিক্ষণের জন্য ভর্তি হন শহরের একটি বিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্রী। গত বৃহস্পতিবার সাকিব ওই শিক্ষার্থীকে ফোনে শনিবার সকাল ৮টা থেকে প্রশিক্ষণের সময় জানায়। যথারীতি ওই শিক্ষার্থী শনিবার সকালে প্রশিক্ষণের জন্য অর্কিড আইসিটি ওয়াল্ডে যায়। এসময় সাকিব মেয়েটির বিভিন্ন স্পর্শকাতর জায়গায় হাত দেয় এবং জলন্ত সিগারেট মুখে ঢুকিয়ে দিয়ে ধর্ষণ চেষ্টা চালায়। পরে অন্য শিক্ষার্থীরা প্রশিক্ষণের জন্য আসলে মেয়েটিকে ছেড়ে দেয় সাকিব।  এসময় শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টারের সহকারী প্রোগ্রামার শরিফুল ইসলাম নাটোর সদর থানার ওসিকে অবগত করে। পরে পুলিশ গিয়ে সাকিবকে আটক করে থানায় নিয়ে আসে। এ বিষয়ে নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসিম আহমেদ জানান, যৌন হয়রানীর অভিযোগে অর্কিড আইসিটি ওয়াল্ড এর পরিচালক সাজ্জাদুর রহমান সাকিব নামে এক পরিচালককে আটক করা হয়েছে। সেখানকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণ করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম