ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হজে প্রাথমিক নিবন্ধন হাজার ছাড়াল বিপিএল না হলে ক্রিকেটারদের আর্থিক ক্ষতি পুষিয়ে দেওয়ার দাবি নেপালে টানেলে আটকে থাকাদের উদ্ধারে কাজ করছে ১০ হাজার সেনা সদস্য সংকটেও ঘুরে দাঁড়ানোর আশা বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা

নাচোলে গরুর খামারে আগুন, ২৭ গরুর মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

১৮ মার্চ, ২০২২,  12:21 PM

news image

ছবি : সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে মশা তাড়ানোর ধোঁয়া থেকে একটি খামারে আগুন লেগে ২৭টি গরু পুড়ে মারা গেছে। বৃহস্পতির (১৭ মার্চ) রাত প্রায় ৮টার দিকে উপজেলার কসবা ইউনিয়নের আখিলা গ্রামের সলেমান আলীর খামারে এ আগুন লাগার ঘটনা ঘটে। এতে খামারের ৩টি ষাঁড় গরু, ২২টি শাহীওয়াল বকনা গরু ও ২টি বাছুর গরু আগুনে পুড়ে মারা যায়। নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) মিন্টু রহমান জানান, গরুর খামারে মশা তাড়ানোর ধোঁয়ার আগুনের সঙ্গে বৈদ্যুতিক তারের সংযোগে আগুনের সূত্রপাত ঘটে এবং তা দ্রুত পুরো খামারে ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে ওই খামারের ২৭টি গুরু পুড়ে মারা যায়।

যার আনুমানিক ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৩০ লাখ টাকা। নাচোল ফায়ার সার্ভিস স্টেশন অফিসার ইব্রাহিম আলী জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে ২০ মিনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে ওই খামারের গরু ছাড়া আর কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তিনি আরও জানান, মশা তাড়ানোর ধোঁয়ার আগুনের সঙ্গে বৈদ্যুতিক তারের সংযোগে এই আগুনের সূত্রপাত। এ ঘটনায় রাতেই অতিরিক্ত পুলিশ সুপার গোমস্তাপুর সার্কেল শামসুল আজম ও উপজেলা নির্বাহী অফিসার খামারটি পরিদর্শন করেন। উপজেলা নির্বাহী অফিসার শরীফ আহম্মেদ জানান, ঘটনার পর খামারটি রাতেই পরিদর্শন করি এবং জেলা প্রশাসককে এ বিষয়ে জানানো হয়েছে। এ বিষয়ে ক্ষতিগ্রস্ত খামার মালিককে সাহায্যের জন্য বিষয়টি আমরা মন্ত্রণালয়কে জানাব।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম