ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

নাগেশ্বরীতে আমন চাষে ব্যস্ত কৃষক, সারের মূল্য নাগালের বাইরে

#

নাগেশ্বরী প্রতিনিধি

৩০ জানুয়ারি, ২০২২,  9:47 PM

news image

কুড়িগ্রামের নাগেশ্বরীতে আমন ধানের চাষাবাদসহ বিভিন্ন চাষাবাদে ব্যুস্ত হয়ে পড়েছে কৃষকরা । আমন ধানের চারা রোপনেও ব্যাস্ত সকলে। চাহিদা বেরেছে সারের অন্য দিকে বাজারে চাহিদা অনুযায়ী পাচ্ছেনা সার, যদিওবা মিলছে, দু’দিনেই বস্তা প্রতি অনান্য সারের চেয়ে পটাশ সারের দাম বেড়েছে ১শত৫০টাকা। ভরা মৌসুমে বিপাকে পরেছে কৃষকরা ক্ষোভ প্রকাশ করছেন অনেকে। উপজেলার মালভাঙ্গা গ্রামের কৃষক কয়ছার আলী জানান গত বছরে কষ্ট হলেও ভাল ভাবে জমিতে চাষাবাদ করা হয়েছে, বাম্পার ফলন ঘরে তুলা হয়েছে, কিন্তু এবার মনে হয় হবার নয়, করন গতবার পটাশ সার নেয়া হয়েছে ৭শত৫০ টাকা বস্তা, কিছুদিন আগেও ছিল ৮শত৫০টাকা,বর্তমানে ঐ সারের দাম হয়েছে ১হাজার ১শত টাকা।

নাগেশ্বরী প্রায় দোকানে হয়রানী হয়েও মিলেনাই আগের দামে সার। পৌরসভার পশ্চিম নাগেশ্বরীর ফরিদুল ইসলাম জানান সারের দাম এরকম থাকলে কি করে চাষাবাদ করি , দাম কম হলে ভাল হত। হিরার খামারের কৃষক মিলন জানান আমাদের চাহিদা অনুযাই বাজারে পটাশ সার পাচ্ছিনা যদিও আছে খুব চরা দামে বিক্রয় করছেন ব্যবসায়ীরা, বাগডাঙ্গার কৃষক আব্দুল হাই জানান, যে সারের দাম- এবারে চাষাবাদ করে লাভ হবেনা। সার ব্যবসায়ী ইদ্রীস আলী, ফকিরের হাটের আব্দুর রউফ রতন, মিজানুর তারা জানান আমারা যে দামে ক্রয় করেছি সামন্য বেশি দামে বিক্রয় করা হচ্ছে, এবারে বিশেষ করে পটাশ সারের দাম বেশি তবে তারপরেও লাভ করতে পারছিনা। কতৃপক্ষের কাছে কৃষকেদের দাবী সারের দাম কমানো হোক।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম