ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি জিরোপয়েন্ট থেকে সদরঘাট কোনো হকার বসা যাবে না

নাইজেরিয়ায় বরযাত্রীবোঝাই নৌকা ডুবে ১০৩ জনের মৃত্যু

#

আন্তর্জাতিক ডেস্ক

১৪ জুন, ২০২৩,  6:00 PM

news image

নাইজেরিয়ায় নদীতে বরযাত্রীবোঝাই নৌকা ডুবে অন্তত ১০৩ জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মঙ্গলবার (১৩ জুন) দেশটির উত্তর-মধ্যাঞ্চলের কাওয়ারা বিভাগে এই দুর্ঘটনা ঘটে। রাজ্য পুলিশ ও গভর্নরের অফিস জানিয়েছে, নৌকাটি কাওয়ারার পাশের রাজ্য নাইজার থেকে বরযাত্রীদের নিয়ে নদী পার হচ্ছিল। তখনই নৌকাটি ডুবে যায়। দুর্ঘটনার শিকার যাত্রীরা বিয়ে শেষে কাওয়ারার পাতিগি বিভাগে ফিরছিলেন। তবে কীভাবে এই দুর্ঘটনা ঘটেছে সেটি জানা যায়নি। কাওয়ারা রাজ্য পুলিশের মুখপাত্র ওকসানমি আজাই বলেন, এখন পর্যন্ত ১০৩ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া ১০০ জনেরও বেশি মানুষকে জীবিত উদ্ধার করা হয়েছে। উদ্ধার অভিযান এখনও চলছে। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। সূত্র : এএফপি

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম