ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলায় নিহত ৬২

#

আন্তর্জাতিক ডেস্ক

০৮ মার্চ, ২০২২,  9:54 PM

news image

নাইজেরিয়ার উত্তরপশ্চিমাঞ্চলীয় কেবি রাজ্যে বন্দুকধারীদের হামলায় একটি স্বেচ্ছাসেবী পাহারাদার দলের অন্তত ৬২ সদস্য নিহত হয়েছেন। খবর রয়টার্সের। দেশটিতে স্বেচ্ছাসেবী পাহারাদারদের বিভিন্ন দল গ্রাম ও শহরগুলোর নিরাপত্তায় সহায়তা করে। তাদের বিরুদ্ধেই হামলা চালিয়েছে বন্দুকধারীরা। পাহারাদার দলের প্রধান উসমান সানি জানিয়েছেন, তাদের দলটি রোববার রাতে সাকাবা এলাকায় একটি ডাকাত দলের বিরুদ্ধে অভিযান চালানোর পরিকল্পনা করেছিল, কিন্তু কারো মাধ্যমে ডাকাতরা এ পরিকল্পনার কথা জেনে যায়। তারপর ওরা আমাদের ঘিরে ফেলে এবং বিভিন্ন দিক থেকে গুলি ছুড়তে শুরু করে। এ হামলায় তাদের দলের ৬২ জন নিহত হন বলে জানিয়েছেন তিনি। মধ্য জানুয়ারির পর থেকে রাজ্যটিতে সবচেয়ে মারাত্মক হামলা এটি। এর আগে কেবিতে মোটরসাইকেলে করে আসা কয়েক ডজন বন্দুকধারী একটি গ্রামে হামলা চালিয়ে ৫০ জনেরও বেশি গ্রামবাসীকে হত্যা করেছিল।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম