ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

নাইজেরিয়ায় অবৈধ তেল পরিশোধনাগারে বিস্ফোরণ: নিহত শতাধিক

#

আন্তর্জাতিক ডেস্ক

২৪ এপ্রিল, ২০২২,  4:26 PM

news image

নাইজেরিয়ায় একটি অবৈধ তেল পরিশোধনাগারে বিস্ফোরণে শতাধিক বেশি মানুষ নিহত হয়েছে। দেশটির স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে। স্থানীয় সময় শনিবার ইমো রাজ্যের পেট্রোলিয়াম বিষয়ক কমিশনার গুডলাক ওপিয়া জানান, একটি অবৈধ বাঙ্কারিং সাইটে আগুন লাগার পর ১০০ জনের বেশি মানুষ আগুনে পুড়ে মারা গেছে। নাইজেরিয়ায় বেকারত্ব এবং দারিদ্র্যের কারণে অবৈধ তেল ব্যবসা আকর্ষণীয় ব্যবসা হিসেবে পরিচিতি পেয়েছে। তেল কোম্পানগুলোর পাইপলাইন থেকে তেল চুরি করে পরে তা অস্থায়ী ট্যাংকে পরিশোধিত করা হয়। বিপজ্জনক এমন প্রক্রিয়ার কারনে প্রায়ই সেখানে মারাত্নক দুর্ঘটনা ঘটে।

এতে ওই অঞ্চলও দূষিত হয়ে কৃষিজমি, খাঁড়ি এবং উপ-হ্রদগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। ইয়ুথস অ্যান্ড এনভায়রনমেন্টাল অ্যাডভোকেসি সেন্টার জানিয়েছে, বিস্ফোরণের সময় বেআইনি জ্বালানি কেনার জন্য লাইনে থাকা বেশ কয়েকটি গাড়ি পুড়ে গেছে। আল জাজিরা জানিয়েছে, দক্ষিণ নাইজেরিয়ার আশেপাশে এমন কয়েক ডজন অবৈধ তেল ব্যবসার কেন্দ্র রয়েছে। বহু মানুষ এই ব্যবসার সঙ্গে জড়িত। বিপজ্জনক জেনেও তরুণরা দারিদ্র্যের কারণে এসব অবৈধ শোধনাগারে কাজ করে। ঘটনার পর অবৈধ শোধনাগারটির পরিচালকরা পলাতক রয়েছে। তব সরকার তাদেরকে ধরতে গ্রেপ্তারী পরোয়ানা জারি করেছে। গত বছরের অক্টোবরে এই রাজ্যে আরেকটি অবৈধ শোধনাগারে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডে শিশুসহ অন্তত ২৫ জন নিহত হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম