ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

নাইজারে আগুনে পুড়ে প্রাণ গেল ২৫ শিশুর

#

০৯ নভেম্বর, ২০২১,  4:33 PM

news image

নাইজারের একটি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষের খড়ের-ছাদে আগুন লাগায় সেখানে থাকা ২৫ শিশুর মৃত্যু হয়েছে। এতে আরও ১৪ শিশু আহত হয়েছে। তাদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক।গতকাল সোমবার এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে নাইজার সরকার। আজ মঙ্গলবার এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।   নাইজার সরকারের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, যে স্কুলে আগুন লেগেছে তা রাজধানীর ৬০০ কিলোমিটার পূর্বে মারাদি অঞ্চলে অবস্থিত। তবে কী কারণে এই আগুনের সূত্রপাত তা এখনো জানা যায়নি। তবে আগুনে স্কুলটির তিনটি শ্রেণিকক্ষ পুরে গেছে বলে জানিয়েছেন দেশটির আঞ্চলিক শিক্ষাবিষয়ক পরিচালক মামান হাদি। এদিকে, এই ঘটনার পর স্কুলটির সব ক্লাস বাতিল করা হয়েছে। সেইসঙ্গে মারাদি অঞ্চলে তিনদিনের শোক ঘোষণা করা হয়েছে। পশ্চিম আফ্রিকার দেশটিতে চলতি বছরে দ্বিতীয়বারের মতো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এর আগে গত এপ্রিলেই নাইজারের রাজধানী নিয়ামিতে প্রাক-প্রাথমিকের ২০ শিশুর মৃত্যু হয়েছিল আগুনে পুড়ে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম