ঢাকা ০৩ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি জিরোপয়েন্ট থেকে সদরঘাট কোনো হকার বসা যাবে না

নাইক্ষ্যংছড়িতে মাইন বিস্ফোরণে যুবকের পা বিচ্ছিন্ন

#

নিজস্ব প্রতিনিধি

১৬ নভেম্বর, ২০২২,  6:55 PM

news image

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সদরের সীমান্তবর্তী এলাকায় মাইন বিস্ফোরণে যুবক আহত হয়েছেন। বুধবার (১৬ নভেম্বর) ভোর ৬টার দিকে ফুলতলীর সীমান্ত পিলার ৪৬/৪৭ এলাকায় এ ঘটনা ঘটে। আহত যুবকের নাম মো. বেলাল (৩২)। তিনি কক্সবাজারের কচ্ছপিয়া ইউনিয়নের বাসিন্দা। সূত্রে জানা যায়, সীমান্ত এলাকায় গরু আনতে ভোরে সীমান্তের জিরো পয়েন্টে যায় বেলাল ও তার কয়েকজন সহকারী। এ সময় মাইন বিস্ফোরণে বেলালের এক পা বিচ্ছিন্ন হয়ে যায়। এদিকে ঘটনার সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের চেয়ারম্যান মো. নুরুল আবছার জানান, সীমান্ত এলাকা থেকে ভোরে গরু আনতে গিয়ে বেলাল নামে একজন মাইন বিস্ফোরণে গুরুত্বর আহত হয়েছে। তার এক পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। স্থানীয়রা তাকে উদ্ধার করে কক্সবাজার হাসপাতালে পাঠিয়েছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম