ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান সংসদ ভবনের সামনে ছিনতাই: শিক্ষিকা নিহতের ঘটনায় গ্রেপ্তার ২ সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ২৯ সেপ্টেম্বর শপথ নিলেন বিচারপতি হাবিবুল গনি ৬ মাসে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ‘হুজুররা হাসনাতের বেলায় এত চেতছে, অথচ বিএনপির বেলায় চুপ’ গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী

নাইকো মামলায় খালেদা জিয়ার চার্জ শুনানি ৮ নভেম্বর

#

নিজস্ব প্রতিবেদক

২৯ সেপ্টেম্বর, ২০২২,  5:48 PM

news image

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দুদকের করা নাইকো দুর্নীতি মামলায় চার্জ শুনানির তারিখ পিছিয়েছে। আগামী ৮ নভেম্বর ধার্য করেছেন আদালত। বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের ২ নম্বর ভবনে স্থাপিত ঢাকার বিশেষ জজ আদালত-৯ এর বিচারক শেখ হাফিজুর রহমানের আদালতে মামলাটি চার্জ শুনানির জন্য ধার্য ছিল। এদিকে, খালেদা জিয়ার পক্ষে সাবেক অ‌্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলীর চার্জ শুনানির কথা ছিল। কিন্তু তিনি অসুস্থ থাকায় আদালতে যেতে পারেননি। এজন্য সময় আবেদন করা হয়। এদিকে, খালেদা জিয়াও অসুস্থ থাকায় আদালতে হাজির হতে পারেননি। এদিন তারপক্ষে মাসুদ আহম্মেদ তালুকদার হাজিরা দেন। উল্লেখ্য, ২০০৭ সালের ৯ ডিসেম্বর তেজগাঁও থানায় খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।  মামলা তদন্তের পর ২০০৮ সালের ৫ মে খালেদা জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করা হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম