ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

নরসিংদীতে বিদ্যুৎস্পৃষ্টে ৪ নির্মাণ শ্রমিক হাসপাতালে

#

নিজস্ব প্রতিনিধি

০৬ এপ্রিল, ২০২৩,  5:58 PM

news image

নরসিংদীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চার নির্মাণ শ্রমিক গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (৬ এপ্রিল) সকালে পৌর শহরের শাপলাচত্বর এলাকায় এ ঘটনা ঘটে। তাদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক। আহত ব্যক্তিদের পরিচয় এখনও জানা যায়নি। তারা নরসিংদীর রায়পুরা এবং চাঁপাইনবাবগঞ্জ এলাকার বাসিন্দা। স্থানীয়রা জানায়, নির্মাণাধীন একটি ভবনের ছাদে কাজ করার সময় পাশে থাকা বৈদ্যুতিক তারের সঙ্গে রডের সংযোগ হলে চার নির্মাণ শ্রমিক বিদ্যুৎস্পৃষ্ট হয় এবং দু’জন নিচে পড়ে যায়। পরে আহতদের উদ্ধার করে স্থানীয়রা নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে তিনজনকে ভর্তি রেখে একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকরা জানান, আহতদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম