ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হজে প্রাথমিক নিবন্ধন হাজার ছাড়াল বিপিএল না হলে ক্রিকেটারদের আর্থিক ক্ষতি পুষিয়ে দেওয়ার দাবি নেপালে টানেলে আটকে থাকাদের উদ্ধারে কাজ করছে ১০ হাজার সেনা সদস্য সংকটেও ঘুরে দাঁড়ানোর আশা বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা

নরসিংদীতে বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

#

নিজস্ব প্রতিনিধি

১৭ মার্চ, ২০২২,  4:10 PM

news image

নরসিংদীর রায়পুরায় যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে চালকসহ ৩ ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোর চারটায় উপজেলার মরজাল বাসস্ট্যান্ডের অদূরে ঢাকা-সিলেট মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। তবে, তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় নিশ্চিত করতে পারেনি হাইওয়ে থানা পুলিশ। ভৈরব হাইওয়ে থানার উপ-পরিদর্শক খালেদ মাহমুদ বলেন,

বৃহস্পতিবার দিনগত রাতে ইউনিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস সিলেট থেকে ঢাকা যাচ্ছিলো। বাসটি ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার মরজাল বাসস্ট্যান্ডের অদূরে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা সিলেটগামী একটি পত্রিকাবাহী মাইক্রোবাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই চালকসহ তিনজন নিহত হয়। পরে খবর পেয়ে ভৈরব হাইওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ভৈরব হাইওয়ে থানায় নিয়ে যায়। এ সময় বাস ও মাইক্রোবাসটি জব্দ করা হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম