ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি জিরোপয়েন্ট থেকে সদরঘাট কোনো হকার বসা যাবে না

নরসিংদীতে আ.লীগ নেতা জাহাঙ্গীর গ্রেপ্তার

#

নিজস্ব প্রতিনিধি

০২ অক্টোবর, ২০২৪,  10:50 PM

news image

নরসিংদীর বেলাব উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান জাহাঙ্গীরকে (৬০) গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১ অক্টোবর) রাত ২টায় উপজেলার পাটুলি ইউনিয়নের পাটুলি গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মনিরুজ্জামান জাহাঙ্গীর পাটুলি ইউনিয়ন আওয়ামী লীগের বর্তমান সভাপতি ও বেলাব উপজেলার পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন। বুধবার (২ অক্টোবর) দুপুরে বেলাব থানার ওসি মীর মাহবুবুর রহমান জানান, শিবপুর থানার একটি হত্যা মামলায় রাতে মনিরুজ্জামান জাহাঙ্গীরকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে শিবপুর থানায় হস্তান্তর করার আইনগত প্রক্রিয়া চলমান। শিবপুর মডেল থানার ওসি মো. আফজাল হোসাইন জানান, গত জুলাইয়ে ঢাকা-সিলেট মহাসড়কের ইটাখোলা বাসস্ট্যান্ড এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলায় এক শিক্ষার্থীসহ চারজন নিহতের ঘটনায় করা মামলায় তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বেলাব থানা পুলিশ কর্তৃক হস্তান্তরের পর পরবর্তী আইনগত পদক্ষেপ ও আদালতে পাঠানো হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম