ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান সংসদ ভবনের সামনে ছিনতাই: শিক্ষিকা নিহতের ঘটনায় গ্রেপ্তার ২ সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ২৯ সেপ্টেম্বর শপথ নিলেন বিচারপতি হাবিবুল গনি ৬ মাসে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ‘হুজুররা হাসনাতের বেলায় এত চেতছে, অথচ বিএনপির বেলায় চুপ’ গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী

নবীর ছেলে ইসাখিলের ঝড়ো সেঞ্চুরি, নোয়াখালীর বড় সংগ্রহ

#

ক্রীড়া প্রতিবেদক

১৮ জানুয়ারি, ২০২৬,  10:22 PM

news image

আফগানিস্তানের প্রথম কোনো ব্যাটার হিসেবে বিপিএলে সেঞ্চুরি করলেন হাসান ইসাখিল। দেশটির সাবেক অধিনায়ক মোহাম্মদ নবীর এই ছেলে আজ রংপুর রাইডার্সের বিপক্ষে নোয়াখালী এক্সপ্রেসের হয়ে ৭২ বলে ১০৭ রানে অপরাজিত ইনিংস খেলেন। নোয়াখালী ২০ ওভারে ২ উইকেটে ১৭৩ রানের সংগ্রহ পেয়েছে। রবিবার মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আসরের ২৯ ও নিজেদের শেষ ম্যাচে মাঠে নামে নোয়াখালী। আগেই বিদায় নিশ্চিত হয়ে যাওয়া দলটি টস হেরে ব্যাট করতে নামে। তবে ধীর গতির ব্যাট করা নোয়াখালীর রহমত আলী ও জাকের আলী দ্রুত বিদায় নেন। এরপর তৃতীয় উইকেট জুটিতে পাকিস্তানের হায়দার আলীর সঙ্গে হাল ধরেন ইসাখিল। তারা ৭৪ বলে ১৩৭ রান তুলে অবিচ্ছিন্ন থাকেন। নোয়াখালীর ১৫ ওভার শেষে রান ছিল ২ উইকেটে ৯৮। তবে পরের পাঁচ ওভারে দলটি করেছে ৭৫ রান। যার মধ্যে ২৮ রানই আকিফ জাভেদের করা শেষ ওভার থেকে এসেছে। হাসান ইসাখিল ইনিংস ওপেন করতে নেমে মাঠ ছেড়েছেন ৭২ বলে ১০৭ রানে অপরাজিত থেকে। তিনি ফিফটি করতে খেলেছিলেন ৫০ বল, তবে পরের পঞ্চাশ করেছেন মাত্র ২০ বলে। হায়দার আলী ৩২ বলে ৪২ রানে অপরাজিত ছিলেন। ১০ ওভারে ৪৭ রান থাকা নোয়াখালী শেষ দশ ওভারে করেছে ১২৬ রান।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম