ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

নবীন-প্রবীণের সমন্বয়ে মন্ত্রিসভা হবে: ওবায়দুল কাদের

#

নিজস্ব প্রতিবেদক

১০ জানুয়ারি, ২০২৪,  10:38 PM

news image

নবীন ও প্রবীণের সমন্বয়ে মন্ত্রিসভা গঠন করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বুধবার (১০ জানুয়ারি) দুপুরে জাতীয় সংসদ ভবনে নবনির্বাচিত সংসদ সদস্যদের (এমপি) শপথগ্রহণ অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, আজকে সংসদীয় দলের সভায় স্পিকার, ডেপুটি স্পিকার এবং চিফ হুইপ নির্বাচিত হয়েছেন। সংসদে বিরোধী দল কারা হবে সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, এ বিষয়ে সংসদ নেতা স্পিকারের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন।  স্বতন্ত্র এমপিরা কোনো জোট করে বিরোধী দল হতে পারবেন কি না জানতে চাইলে তিনি বলেন, আমিতো বলছি, প্রধানমন্ত্রী ও স্পিকারের সঙ্গে আলাপ-আলোচনা এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন। মন্ত্রিপরিষদের আকার কেমন হবে জানতে চাইলে তিনি বলেন, এই এখতিয়ার একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার। তিনি বলতে পারবেন মন্ত্রিসভার আকার এবং প্রকার কি হবে। আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, নবীন ও প্রবীণদের সমন্বয়ে মন্ত্রিসভা হবে এটা আমি বলতে পারি।  

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম