ঢাকা ০৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

নদীতে গোসল করতে নেমে ভাই-বােনের মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

২৫ সেপ্টেম্বর, ২০২৩,  9:41 PM

news image

মাদরাসা থেকে একসঙ্গে বাড়ি ফিরছিল দুই ভাইবোন আরিফ (৮) ও স্নেহা (৬)। বাড়ির ফেরার পথে পাশের একটি নদীতে গোসল করতে যায় তারা। এ সময় ছোট বোনকে নদীতে ডুবে যেতে দেখে বাঁচাতে গিয়ে মারা গেছে ভাই আরিফও। রোববার (২৪ সেপ্টেম্বর) দুপুরে শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঘরিসার ইউনিয়নের চরমোহন গ্রামে ইল্লার বাজারের নিকটস্থ নদীতে ডুবে মারা যায় আরিফ ও স্নেহা। তারা দুজন চরমোহন গ্রামের বাচ্চু খানের সন্তান। স্থানীয়রা জানায়, বাচ্চু খানের বাড়ির পাশের নদীতে গোসল করতে গিয়ে স্নেহা ডুবে যায়। তার ভাই আরিফ তাকে বাঁচাতে গিয়ে নিজেও ডুবে যায়। পরবর্তীতে স্থানীয়রা দেখতে পেয়ে দুজনকে উদ্ধার করেন। তবে ততক্ষণে দুইজনেরই মৃত্যু হয়। ঘরিষার ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ড সদস্য সাইফুল ইসলাম বলেন, মাদরাসা থেকে ফিরে দুই ভাইবোন গোসল করতে গিয়ে ছোট বোন স্নেহা নদীতে পড়ে যায় তাকে তুলতে নদীতে ঝাঁপ দেয় আরিফ। এ সময় দুইজনেরই মৃত্যু হয়। বিষয়টি হৃদয়বিদারক। রোববার রাতে পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম