ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি জিরোপয়েন্ট থেকে সদরঘাট কোনো হকার বসা যাবে না

নতুন ৫ সিনেটর পেল জাবি

#

আন্তর্জাতিক ডেস্ক

২৪ জুন, ২০২৩,  5:00 PM

news image

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিনেটের সদস্য হিসেবে সরকারের উচ্চপদস্থ ৫ কর্মকর্তাকে মনোনয়ন দেওয়া হয়েছে।  শুক্রবার (২৩ জুন) বিশ্ববিদ্যালয়ের একাধিক সিনেটর বাংলাদেশ প্রতিদিনকে এ তথ্য নিশ্চিত করেছেন। ওই সিনেটররা জানান, গত ১৮ মে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক সরকারের ৫ জন উচ্চপদস্থ কর্মকর্তাকে বিশ্ববিদ্যালয়ের সিনেটর হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এ্যাক্ট-১৯৭৩ এর ১৯ (সি) ধারা অনুযায়ী তাদেরকে মনোনয়ন দেয় সরকার। মনোনীত সিনেটররা হলেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব, ঢাকা বিভাগের কমিশনার, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (বিশ্ববিদ্যালয়), অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের অতিরিক্ত সচিব (বাজেট-২), এবং প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১।  আগামী ৩ বছর তারা এ দায়িত্ব পালন করবেন। তবে সিনেট অধিবেশনে অংশগ্রহণের প্রেক্ষিতে এ মেয়াদ শুরু হবে।  এদিকে আজ শনিবার বিকাল ৪টায় উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আলমের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়টির ৪০তম সিনেট অধিবেশন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এসভায় সরকার কর্তৃক মনোনীত এ ৫ সিনেটরের অংশগ্রহণের কথা রয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম