ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি জিরোপয়েন্ট থেকে সদরঘাট কোনো হকার বসা যাবে না

নতুন ৩৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী নিয়োগের প্রজ্ঞাপন জারি

#

নিজস্ব প্রতিবেদক

১১ জানুয়ারি, ২০২৪,  10:33 PM

news image

নতুন সরকারের ২৫ মন্ত্রী ও ১১ প্রতিমন্ত্রীকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেনের সই করা এ প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৫৬ অনুচ্ছেদের (২) দফা অনুযায়ী রাষ্ট্রপতি বৃহস্পতিবার (১১ জানুয়ারি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের নিয়োগ দিয়েছেন। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। এর আগে বুধবার (১০ জানুয়ারি) রাতে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব ২৫ জন মন্ত্রী ও ১১ জন প্রতিমন্ত্রীর নাম প্রকাশ করেন। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় গণভবনে মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ পড়ানো হবে। শপথ শেষে তাদের দপ্তর বণ্টন করা হবে বলে জানায় মন্ত্রিপরিষদ বিভাগ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম