ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

নতুন শিক্ষাক্রম অনুমোদন, আগামী বছর থেকে বাস্তবায়ন

#

নিজস্ব প্রতিবেদক

৩১ মে, ২০২২,  5:33 PM

news image

নতুন শিক্ষাক্রম অনুমোদন দিয়েছে সরকার। ২০২৩ সাল থেকে নতুন এই শিক্ষাক্রম বাস্তবায়ন শুরু হবে। এই শিক্ষাক্রম অনুযায়ী প্রত্যেক শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে দুই দিন ছুটি এবং এসএসসি পর্যায়ে কোনো বিভাগ বা গ্রুপ থাকবে না। সোমবার (৩০ মে) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে শিক্ষাক্রম বিষয়ক উপদেষ্টা কমিটি এবং জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটির (এনসিসিসি) এক যৌথ সভায় জাতীয় শিক্ষাক্রম রূপরেখা-২০২১ অনুমোদিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, ২০২৩ সাল থেকে নতুন এই শিক্ষাক্রম বাস্তবায়ন শুরু হবে। এই শিক্ষাক্রম অনুযায়ী প্রত্যেক শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে দুই দিন ছুটি থাকবে এবং এসএসসি পর্যায়ে কোনো বিভাগ বা গ্রুপ থাকবে না। একাদশ ও দ্বাদশ শ্রেণিতে আলাদা আলাদা পাবলিক পরীক্ষা হবে। সভায় জানানো হয়, ২০২২ সাল থেকে পাইলটলিং হিসেবে কিছু শিক্ষাপ্রতিষ্ঠানে এই কার্যক্রম শুরু করে দেওয়া হয়েছে। ২০২৩ সাল থেকে নতুন এই শিক্ষাক্রম পুরোপুরি বাস্তবায়ন করা হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম