ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান সংসদ ভবনের সামনে ছিনতাই: শিক্ষিকা নিহতের ঘটনায় গ্রেপ্তার ২ সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ২৯ সেপ্টেম্বর শপথ নিলেন বিচারপতি হাবিবুল গনি ৬ মাসে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ‘হুজুররা হাসনাতের বেলায় এত চেতছে, অথচ বিএনপির বেলায় চুপ’ গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী সাড়ে ৩ হাজার মেগাওয়াট ছাড়িয়ে লোডশেডিং, নাকাল জনজীবন কৃষিঋণের সুবিধাভোগীর তালিকায় এগিয়ে নারীরা

নতুন শিক্ষাক্রমে শ্রেণিকক্ষে ৫ দিন পাঠদান: শিক্ষামন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

১৬ ফেব্রুয়ারি, ২০২৩,  7:18 PM

news image

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠান কদিন বন্ধ থাকবে না থাকবে এটি একেবারেই নীতিগত সিদ্ধান্ত। নতুন শিক্ষাক্রমে পাঁচ দিনই হবে শ্রেণিকক্ষে পাঠদান, এটি চূড়ান্ত সিদ্ধান্ত। এ সিদ্ধান্ত মাননীয় প্রধানমন্ত্রীর কর্তৃক অনুমোদিত।’ আজ বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সকালে চাঁদপুর সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী। শিক্ষামন্ত্রী বলেন, ‘প্রথমে বিদ্যুৎ সংকটের জন্য পাঁচদিন পাঠদান করার সিদ্ধান্ত হয়। তখন বিদ্যুতের জন্য পাঁচদিন কার্যক্রম চলেছে। কিন্তু তখনই বলেছিলাম পরবর্তী বছর শিক্ষা কার্যক্রম সপ্তাহে পাঁচদিনই হবে। আর দুইদিন শিক্ষকদের বন্ধ থাকবে। কারণ শিক্ষকদেরও কিন্তু দুই একদিন বিশ্রামের প্রয়োজন হয়।’ ডা. দীপু মনি বলেন, ‘কারিগরি বিভাগে এর আগের ১০ বছরে কোনো শিক্ষক নিয়োগ হয়নি। পরবর্তীতে গত চার বছরে সব শিক্ষক নিয়োগ হয়েছে। কিছু কিছু পদ সবসময় শূন্য হয়, কারণ শিক্ষকরা অবসরে যাচ্ছেন। আবার চাহিদা অনুযায়ী আমরা সেই পদ পূরণ করি। এখন কারিগরি বিভাগে শিক্ষক সংকট নেই। নিয়োগ প্রক্রিয়া যে খুব সহজ তাও কিন্তু নয়। যদি কোথাও কোনো শিক্ষক শূন্যপদ থাকে, সেটিও পূরণ হয়ে যাবে।’ এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মিলন মাহমুদ প্রমুখ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম