ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান

নতুন মামলায় গ্রেপ্তার সালমান-আতিকুল-মহিবুল

#

নিজস্ব প্রতিবেদক

১২ মার্চ, ২০২৫,  7:47 PM

news image

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে হওয়া রাজধানীর বিভিন্ন থানার পৃথক মামলায় সাবেক মেয়র আতিকুল ইসলাম, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক সিনিয়র সচিব মহিবুল হককে গ্রেপ্তার দেখানো হয়েছে। বুধবার (১২ মার্চ) সকাল ১০টায় আসামিদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন করেন সংশ্লিষ্ট মামলার তদন্তকারী কর্মকর্তারা। শুনানি শেষে আবেদন মঞ্জুর করে আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদ। এর মধ্যে ভাটারা থানার একই হত্যা মামলায় সালমান এফ রহমান ও আতিকুল ইসলামকে গ্রেপ্তার দেখানো হয়। অন্যদিকে তেজগাঁও থানার একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার মহিবুল হককে দেখানো হয়েছে। উল্লেখ্য, গত বছরের ১৩ আগস্ট গোপন তথ্যের ভিত্তিতে নৌপথে পলায়নরত অবস্থায় রাজধানীর সদরঘাট এলাকা থেকে সালমান এফ রহমানকে গ্রেপ্তার করে পুলিশ। গত ১৬ অক্টোবর আতিকুলকে রাজধানীর মহাখালী ডিওএইচএস এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। অন্যদিকে ২০ নভেম্বর রাতে মহাখালী ডিওএইচএস এলাকা থেকে মহিবুলকে গ্রেপ্তার করে পুলিশ। তারা প্রত্যেকেই বিভিন্ন হত্যা ও হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার হয়ে বিভিন্ন মেয়াদে রিমান্ড ভোগ শেষে কারাগারে আছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম