ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান

নতুন মামলায় কামরুল-পলক-মামুনসহ গ্রেপ্তার ৫

#

নিজস্ব প্রতিবেদক

০৮ জানুয়ারি, ২০২৫,  6:46 PM

news image

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রিক রাজধানীর বিভিন্ন থানার পৃথক মামলায় সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, সাবেক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ পাঁচ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। অন্যরা হলেন, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, যুবলীগ নেতা নজরুল ইসলাম কবিরাজ ও আবুল হোসেন। বুধবার (৮ জানুয়ারি) সকাল ৯টার দিকে আসামিদের কারাগার থেকে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর রাজধানীর পৃথক পৃথক থানার মামলায় তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন করেন সংশ্লিষ্ট থানার তদন্ত কর্মকর্তারা। বিচারক জিয়াদুর রহমান তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। যাত্রাবাড়ী থানার মো. সাব্বির হাওলাদার হত্যা মামলায় চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। লালবাগ থানার মোহাম্মদ আলী হত্যা মামলায় কামরুল ইসলাম, আবুল হোসেন ও নজরুল ইসলাম কবিরাজকে গ্রেপ্তার দেখানো হয়। ভাষানটেক থানার হত্যা মামলায় চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ও কাফরুল থানার সাইবার নিরাপত্তা আইনের মামলায় পলককে গ্রেপ্তার দেখানো হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম