ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি জিরোপয়েন্ট থেকে সদরঘাট কোনো হকার বসা যাবে না

নতুন ভোটারদের তথ্য তিনদিনের মধ্যে সার্ভারে আপলোডের নির্দেশ

#

নিজস্ব প্রতিবেদক

১৩ নভেম্বর, ২০২৪,  5:07 PM

news image

নতুন ভোটারদের আঙুলের ছাপ ও ছবি তুলে নিবন্ধন করার তিনদিনের মধ্যে সার্ভারে তথ্য আপলোড করতে কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (১২ নভেম্বর) ইসির এনআইডি শাখার সিস্টেম এনালিস্ট প্রকৌশলী মোহাম্মদ আরিফুল ইসলাম নির্দেশনা মাঠ কর্মকর্তাদের পাঠিয়েছেন। এতে বলা হয়েছে, গত ২ অক্টোবরের সভার সিদ্ধান্ত অনুযায়ী ইসি সচিব নতুন ভোটারের বায়োমেট্রিক গ্রহণের ৩ দিনের মধ্যে ভোটারের ডাটা এনআইডি সিস্টেমের কেন্দ্রীয় সার্ভারে আপলোড করতে হবে। কত তারিখে একজন ভোটারের বায়োমেট্রিক নেওয়া হয়েছে এবং কত তারিখে কেন্দ্রীয় সার্ভারে আপলোড হয়েছে তার রেকর্ড উপজেলা নির্বাচন কর্মকর্তা কার্ড ম্যানেজমেন্ট সিস্টেম থেকে দেখতে পারেন এবং এর লগ সিস্টেমে থেকে যাচ্ছে। সে অনুযায়ী কার্যক্রম পরিচালনা করতে হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম