ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি জিরোপয়েন্ট থেকে সদরঘাট কোনো হকার বসা যাবে না

নতুন ব্যাটিং কোচ নিয়োগ দিলো পাকিস্তান

#

আন্তর্জাতিক ডেস্ক

২০ নভেম্বর, ২০২৪,  5:00 PM

news image

বাবর-রিজওয়ানদের সাদা বলে নতুন কোচ করা হয়েছে সাবেক পাকিস্তানি ক্রিকেটার আকিব জাভেদকে। এবার নতুন ব্যাটিং কোচ নিয়োগ দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। মূলত আকিবের চাওয়ামতোই নাকি ব্যাটিং কোচ হিসেবে নেওয়া হয়েছে শাহিদ আসলামকে।  সেভাবে পরিচিত মুখ না হলেও তিনি পাকিস্তান জাতীয় দলের সঙ্গে দীর্ঘদিন কাজ করে আসছেন। বাবর-শাহিনদের ফিল্ডিং কোচ, অ্যাসিস্ট্যান্ট কোচ, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের দায়িত্ব পালন করেছেন আসলাম। এবার তিনি যোগ দিচ্ছেন পাকিস্তানের ব্যাটিং কোচ হিসেবে। গত দু’বছর লাহোরে পাকিস্তানের হাইপারফরমেন্স দলের সঙ্গেও তিনি যুক্ত ছিলেন। সম্প্রতি অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতলেও টি-টোয়েন্টি সিরিজে হতশ্রী পারফরম্যান্সে হোয়াইটওয়াশ হয় পাকিস্তান। ব্যাটিং ব্যর্থতায় তারা তিনটি ম্যাচেই হেরেছে। এরপরই নতুন ব্যাটিং কোচ দায়িত্ব নিচ্ছেন রিজওয়ান-সাইম আইয়ুবদের। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম