ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান সংসদ ভবনের সামনে ছিনতাই: শিক্ষিকা নিহতের ঘটনায় গ্রেপ্তার ২ সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ২৯ সেপ্টেম্বর শপথ নিলেন বিচারপতি হাবিবুল গনি ৬ মাসে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ‘হুজুররা হাসনাতের বেলায় এত চেতছে, অথচ বিএনপির বেলায় চুপ’ গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী সাড়ে ৩ হাজার মেগাওয়াট ছাড়িয়ে লোডশেডিং, নাকাল জনজীবন কৃষিঋণের সুবিধাভোগীর তালিকায় এগিয়ে নারীরা

নতুন বিধানে কমবে ভুয়া ও মিথ্যা মামলা: আইন উপদেষ্টা

#

নিজস্ব প্রতিবেদক

২৯ জুন, ২০২৫,  10:12 PM

news image

ভুয়া ও মিথ্যা তথ্য দিয়ে মামলায় আসামি করার ঘটনা ঠেকাতে সিআরপিসিতে নতুন বিধান যুক্ত করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। রোববার (২৯ জুন) সমসাময়িক ইস্যুতে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। আইন উপদেষ্টা বলেন, মামলা বাণিজ্য ও ভুয়া মামলা ঠেকাতে প্রাথমিক তদন্তে যদি কোনো আসামির সম্পৃক্ততা না পাওয়া যায়, তাহলে প্রাথমিক পর্যায়েই তার নাম বাদ দেয়ার বিধান রেখে নতুন আইনের অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। এক-দুদিনের মধ্যেই গেজেট প্রকাশ করা হবে। এছাড়া ভুয়া ও মিথ্যা মামলা এবং মামলা বাণিজ্য থেকে পরিত্রাণের জন্য সিআরপিসিতে নতুন বিধান যুক্ত করা হয়েছে। এ পর্যায়ে পুলিশ কমিশনার ও এসপি পদমর্যাদার কমকর্তার এখতিয়ারিধীন কোনো মামলায় যৌক্তিক মনে হলে তদন্ত অফিসারকে দিয়ে প্রাথমিক রিপোর্ট ম্যাজিস্ট্রেটের কাছে জমা দেয়ানো যাবে। ম্যাজিস্ট্রেট যদি মনে করেন মামলা যৌক্তিক নয় কিংবা ভুয়া মামলা, তাহলে সঙ্গে সঙ্গে অভিযুক্তকে সে মামলা থেকে মুক্ত করে দিতে পারবেন। এ সময় বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয় (ওএইচসিএইচআর) স্থাপন করা হচ্ছে বলেও জানান অধ্যাপক আসিফ নজরুল। তিনি বলেন, অফিস স্থাপন নিয়ে এমওইউ স্বাক্ষরের বিষয় উপদেষ্টা পরিষদের বৈঠকে নীতিগত সবাই একমত পোষণ করেছেন। প্রাথমিকভাবে ৩ বছরের জন্য ওএইচসিএইচআরের অফিস হবে, তবে পরবর্তীতে এটা রিনিউ করার সুযোগ রাখা হয়েছে। দেশে মানবাধিকার লঙ্ঘন হলে এই সংস্থা শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এ সময় মুরাদনগরে নারী নির্যাতন ও ধর্ষণেল ঘটনায় মাগুরার মতো সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিচার করা হবে বলেও জানান তিনি। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম