ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

নতুন বছরের প্রথম সপ্তাহে তীব্র শীতের সম্ভাবনা

#

নিজস্ব প্রতিবেদক

২৮ ডিসেম্বর, ২০২১,  4:19 PM

news image

উত্তরাঞ্চল ছাড়া দেশের কোথাও তেমন শীত নেই। আগামী দুই-একদিনে শীত নামার সম্ভাবনা নেই। তবে আগামী সপ্তাহে অর্থাৎ নতুন বছরের প্রথম সপ্তাহে নামতে পারে তীব্র শীত। এছাড়া রাজধানী ঢাকাসহ দেশের কয়েকটি জায়গায় আগামীকাল হালকা বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়াবিদরা। আবহাওয়া অধিদপ্তর জানায়,

শীত কম থাকলেও দেশে সন্ধ্যা থেকে পরের দিন ভোর পর্যন্ত কুয়াশা থাকছে। এছাড়া আকাশে রয়েছে মেঘের আনাগোনা। এ কারণেই শীত কমেছে। আর দুই-তিন দিন উত্তরাঞ্চল ছাড়া দেশের অন্যত্র তেমন শীত থাকবে না। আবহাওয়াবিদ আবদুল মান্নান বলেন, বুধবার থেকে দেশের কয়েকটি এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা আছে। ক্রমশ তাপমাত্রা কমতে থাকবে। ১-৩ জানুয়ারি উত্তরাঞ্চলে শৈত্যপ্রবাহ শুরু হতে পারে।সোমবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম