ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

নতুন ফিচার আনলো হোয়াটসঅ্যাপ

#

আইটি ডেস্ক

২০ মে, ২০২৪,  4:50 PM

news image

জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ অ্যাপ বদলে যাচ্ছে। মেটা সাইটটিতে নানান পরিবর্তন আনতে চলেছে। এরই মধ্যে একাধিক নতুন ডিজাইন যুক্ত হয়েছে সাইটটিতে। এই অ্যাপের একটি বড় সুবিধা হচ্ছে পিন চ্যাট। অর্থাৎ অসংখ্য চ্যাটের ভিড়ে আপনার জরুরি চ্যাট যাতে হারিয়ে না যায় এজন্য চ্যাট পিন করে রাখা যায়। শুধু গোপনীয়তা বজায় রাখা নয়, প্রতিনিয়ত নানা নতুন নতুন ফিচার এনে চমকে দিচ্ছে এই জনপ্রিয় মেসেজিং অ্যাপটি। এবার আরও একটি দারুণ ফিচার যুক্ত হতে চলেছে। এবার থেকে অনায়াসেই দেখে নেওয়া যাবে পিনড মেসেজের প্রিভিউ। কিছু অ্যান্ড্রয়েড ফোনের বিটা ভার্সনে এরই মধ্যে পরীক্ষামূলক ভাবে চালু হয়েছে এই ফিচারটি। আরও কিছু আপডেটের পর তা সব ব্যবহারকারীর জন্য চালু করা হবে। হোয়াটসঅ্যাপের গুরুত্বপূর্ণ একাধিক চ্যাট পিন করার সুবিধা এরই মধ্যেই চালু হয়েছে। ফলে কাজ সংক্রান্ত কোনো গ্রুপ কিংবা প্রিয়জনের চ্যাটটি তালিকার উপরের দিকেই সবসময় রাখা যায়। এবার সেই চ্যাটবক্সে ঠিক কী লেখা আসছে, তা চ্যাটবক্স না খুলেই দেখে নেওয়া যাবে। চ্যাটের উপর একটি থাম্বনেল ভেসে উঠবে। সেটিই আপনাকে জানান দেবে যে নতুন কোনো ছবি, ভিডিও কিংবা টেক্সট এলো কি না। অর্থাৎ আরও দ্রুত প্রয়োজনীয় তথ্য আপনার চোখের সামনে তুলে ধরবে হোয়াটসঅ্যাপ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম