ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

নতুন নির্বাচক কমিটি ঘোষণা করল পাকিস্তান

#

স্পোর্টস ডেস্ক

১৩ জুলাই, ২০২৪,  5:26 PM

news image

বিশ্বকাপ ব্যর্থতায় ওয়াহাব-রাজ্জাককে বরখাস্ত করার সপ্তাহ না পেরোনোর আগেই নতুন নির্বাচকদের নাম ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। যেখানে জায়গা পেয়েছেন সাবেক দুই ক্রিকেটার মোহাম্মদ ইউসুফ ও আসাদ শফিক। তাদের সঙ্গে নির্বাচক প্যানেলে থাকছেন পাকিস্তান দলের দুই কোচ জেসন গিলেস্পি ও গ্যারি কারস্টেন। পাকিস্তান দলের সাদা পোশাকের অধিনায়ক শান মাসুদ ও সীমিত ওভারের অধিনায়ক বাবর আজমও নির্বাচক প্যানেলে অবিচ্ছেদ্য ভূমিকা পালন করবেন বলে জানিয়েছে পাকিস্তানের গণমাধ্যম। বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের আসন্ন টেস্ট সিরিজ দিয়ে নিজেদের আনুষ্ঠানিক কাজ শুরু করবে পিসিবির নতুন নির্বাচক প্যানেল। দল ঘোষণার পরই শুরু হবে পাকিস্তান দলের ক্যাম্প। সেখানে ক্রিকেটারদের ফিটনেস নিয়ে কাজ করবেন কোচরা। আগের নির্বাচক প্যানেলে থাকা বিলাল আফজালকে পিসিবিতে নতুন দায়িত্ব দেয়া হবে। সেই সঙ্গে ডাটা অ্যানালিস্ট হাসান চিমা এবং ডিরেক্টর অব ইন্টারন্যাশনাল ক্রিকেট উসমান ওয়াহলাকেও নির্বাচক কমিটি থেকে বাদ দেয়া হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম