ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান সংসদ ভবনের সামনে ছিনতাই: শিক্ষিকা নিহতের ঘটনায় গ্রেপ্তার ২ সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ২৯ সেপ্টেম্বর শপথ নিলেন বিচারপতি হাবিবুল গনি

নতুন কোচিং স্টাফ রাতারাতি দলের অবস্থা পরিবর্তন করতে পারবেন না: সাকিব

#

ক্রীড়া প্রতিবেদক

২২ আগস্ট, ২০২২,  8:15 PM

news image

এশিয়া কাপের শিরোপার লক্ষ্যে আগামীকাল সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে ঢাকা ছাড়বে বাংলাদেশ দল। তার আগে আজ মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়েছেন টি-টোয়েন্টির নতুন কাপ্তান সাকিব আল হাসান। পুনরায় টি-টোয়েন্টি দলের দায়িত্ব পাওয়ার পর এটিই সাকিবের প্রথম অফিসিয়াল সংবাদ সম্মেলন। সোমবার (২২ আগস্ট) বেলা ১২ টায় মিরপুরের মিডিয়া লাউঞ্জে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সাকিব বলেন, ‌‘আমাদেরকে প্রত্যেককে আলাদা করে বলে দেয়ার কিছু নেই। আমরা ফোর-ফাইভের স্টুডেন্ট না যে আমাদের সব শিখিয়ে দিতে হবে। ওই জায়গায় আমরা আসলে নেই। এজন্য সবাইকে এগিয়ে আসতে হবে।’নতুন কোচিং স্টাফ রাতারাতি দলের অবস্থা পরিবর্তন করতে পারবেন না উল্লেখ করে সাকিব এসব কথা বলেন। আর এ কারণে ক্রিকেটারদের এগিয়ে আসার কথা বলেছেন তিনি। এশিয়া কাপের এবারের আসরটি টি-টুয়েন্টি ফরম্যাটে অনুষ্ঠিত হবে। ১৫তম আসরের মধ্যে দ্বিতীয়বারের মতো ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টটি। অক্টোবের অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্যই এ আয়োজন। আর সকিবের হাত ধরে পরিবর্তন দেখছে ক্রিকেট বিশ্লেষকরা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম