ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

নগরবাসীকে সতর্ক করল ডিএনসিসি

#

নিজস্ব প্রতিবেদক

০২ সেপ্টেম্বর, ২০২৫,  4:53 PM

news image

নগরবাসীর জন্য সতর্কবার্তা দিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশ (ডিএনসিসি)।  সোমবার ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) এক গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ঢাকা উত্তর সিটি করপোরেশনের জন্ম নিবন্ধন, ট্রেড লাইসেন্স, জনবল নিয়োগ, দোকান বরাদ্দ, টেন্ডার কার্যক্রমসহ সকল সেবা প্রদান নির্ধারিত নিয়ম ও পদ্ধতি মোতাবেক সম্পন্ন করা হয়। এতে ব্যক্তিগত হস্তক্ষেপের কোনো সুযোগ নেই। তাই বর্ণিত কোনো কার্যক্রম বা সেবা গ্রহণের জন্য ঢাকা উত্তর সিটি করপোরেশনের কোনো কর্মকর্তা/কর্মচারী বা কোনো দালালচক্রের সঙ্গে কোনো প্রকার আর্থিক লেনদেন করবেন না। এতে বলা হয়েছে, যিনি এ ধরনের আর্থিক লেনদেন করবেন এবং যার সঙ্গে করবেন উভয়পক্ষকে আইনের আওতায় আনা হবে। উপরন্তু কোনো কর্মকর্তা/কর্মচারী অথবা দালালচক্র যদি কোনো কার্যক্রম বা সেবার জন্য কোনো অর্থ দাবি করে তবে তাকে বা তাদের সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থার নিকট সোপর্দ করার জন্য অনুরোধ করা হলো।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম