ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

নকআউট পর্ব, খেলবেন নেইমার

#

স্পোর্টস ডেস্ক

০৫ ডিসেম্বর, ২০২২,  6:51 PM

news image

ব্রাজিলের আশা ভরসার বাতিঘর নেইমার জুনিয়র। সাম্প্রতিক সময়ে তাকে ঘিরে রচিত হয় স্বপ্নকাব্য। অথচ সেই নেইমারই চোট পান বিশ্বকাপের প্রথম ম্যাচে। সার্বিয়ার বিপক্ষে পাওয়া চোট নেইমারকে ছিটকে দিয়েছিল পরের ম্যাচগুলো থেকে। আশঙ্কা ছিল বড় ধরণের দুঃসংবাদের। দুঃসংবাদের ভয় কেটে গিয়েছে আপাতত। গ্রুপ পর্বের পরের দুই ম্যাচে অনুপস্থিত ছিলেন নেইমার। সুইজারল্যান্ড ও ক্যামেরুনের সঙ্গে তাকে না পেলেও নক আউট পর্বে খেলবেন তিনি।

শেষ ষোলোতে আজ ব্রাজিলের প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া। ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে ব্রাজিল কোচ তিতে শোনালেন আশার কথা। থিয়াগো সিলভাকে প্রশ্ন ছুঁড়ে দেওয়া নেইমার থাকছেন কি-না? সিলভা উত্তর দেওয়ার আগেই মাইক্রোফোন নিজের দিকে টেনে নিয়ে তিতে জানালেন, "হ্যাঁ! সে থাকছে।" তিতের কন্ঠে স্বস্তির উচ্ছ্বাস। তিতে যোগ করেন, "সে এখন খেলার জন্য তৈরি৷ দলের সঙ্গে অনুশীলন করবে। সব ঠিকঠাক থাকলে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে মাঠে নামবে সে।" ব্রাজিলের হেক্সা মিশনের কঠিন ধাপ শুরু হয়েছে। ভুলের কোনো সুযোগ নেই। নকআউট মানেই জয় ছাড়া অন্যকিছু ভাববার জো নেই। এমন পরিস্থিতিতে নেইমারকে পাওয়া দলের জন্য জ্বালানিস্বরূপ। নেইমারও মুখিয়ে আছেন নিজের সেরাটা দিতে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম