ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
২০২৭ সালের রমজানের সম্ভাব্য তারিখ প্রকাশ সুন্দরবনে ৫২ জলদস্যুর একযোগে আত্মসমর্পণ হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু সাতক্ষীরা সদরের তালতলা থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার ৯ম পে-স্কেল নিয়ে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য বড় সুখবর দীর্ঘ সংগ্রাম শেষে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পেরেছি: প্রধানমন্ত্রী সাশ্রয়ী বিদ্যুৎ সরবরাহ বাড়াতে ১৭ কোটি ডলারের ঋণ অনুমোদন এডিবির ‘মক্কা চুক্তিতে যোগ দেওয়ার আগে যাচাই করবে বাংলাদেশ’ ৪৫ বছর পর মিলল মোজাফফরের ফোনে জিয়া হত্যার নতুন তথ্য জিয়া উদ্যানে নেতাকর্মীদের ঢল, প্রতিষ্ঠাবার্ষিকীতে উৎসবের আমেজ

ধোলাইখালে ট্রাকচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

#

নিজস্ব প্রতিবেদক

০৮ মে, ২০২৩,  5:25 PM

news image

রাজধানীর ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী ২ যুবক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও একজন। নিহতরা হলেন- ফার্নিচার ব্যবসায়ী আবুল খায়ের (৩০) ও দোকান কর্মচারী সাব্বির (২৬)। রবিবার (৭ মে) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ধোলাইখাল খোকার মাঠের পাশের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়ে হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন নাঈম নামে আরেক যুবক। নিহত আবুল খায়েরের বাবার নাম হান্নান মোল্লা। তার বাড়ি ফরিদপুরের সালতা উপজেলার যদুনন্দী গ্রামে। আর সাব্বিরের বাবার নাম ইয়ার আলী। গোপালগঞ্জের মোকসেদপুর উপজেলার পশারগাতী গ্রামে বাড়ি তার। সোমবার (৮ মে) সকালে গেন্ডারিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. মিজানুর রহমান জানান,

হতাহতরা গেন্ডারিয়ার ঢালকানগর এলাকায় থাকতেন। সেখানে আবুল খায়েরের ফার্নিচারের ব্যবসা রয়েছে। তার ফার্নিচারের দোকানের কর্মচারী নাঈম। আর অন্য একটি ফার্নিচার দোকানের কর্মচারী সাব্বির। রাতে আবুল খায়েরের মোটরসাইকেলে তারা ধোলাইখাল এলাকায় যান। সেখান থেকে আবার মোটরসাইকেল নিয়েই ফিরছিলেন। মোটরসাইকেলটি চালাচ্ছিলেন খায়ের। খোকার মাঠের পাশ দিয়ে যাওয়ার সময় বেপরোয়া গতির একটি ট্রাক প্রথমে মোটরসাইকেলটিতে পেছন থেকে ধাক্কা দেয়। এতে নাঈম ছিটকে একপাশে পড়ে যায়। সাব্বির ও আবুল খায়ের অন্যপাশে পড়লে, ওই ট্রাকের নিচেই তারা দুজন পিষ্ট হন। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাদের। তিনি আরও জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আর আহত নাঈমকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে, সে সুস্থ আছে। ট্রাকটি সনাক্তের জন্য চেষ্টা চলছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম