ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

ধামরাইয়ে বাসের ধাক্কায় স্বামী-স্ত্রী নিহত

#

নিজস্ব প্রতিবেদক

০২ নভেম্বর, ২০২২,  4:32 PM

news image

ঢাকার ধামরাইয়ে কারখানায় যাওয়ার পথে দ্রুতগতির বাসের ধাক্কায় স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। বুধবার (২ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে উপজেলার বালিথা এলাকায় গ্রাফিক্স ডিজাইন কারখানার সামনে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- মো. ইসরাফিল ও তার স্ত্রী স্বপ্না বেগম ধামরাইয়ের সানোরা ইউনিয়নের শোলধন এলাকার বাসিন্দা। জানা গেছে, বুধবর সকাল সাড়ে ৭টার দিকে স্বামী-স্ত্রী বাইসাইকেলে গ্রাফিক্স ডিজাইন কারখানায় কাজে যাচ্ছিলেন। পরে ঢাকা-আরিচা মহাসড়কের বালিথা এলাকায় কারখানার সামনে পৌঁছালে পেছন থেকে আসা দ্রুতগতির বাস তাদের ধাক্কা দেয়। এ সময় সড়কে পড়ে গেলে পেছন থেকে আসা অপর একটি গাড়ি তাদের চাপা দেয়। পরে ঘটনাস্থলেই স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। গোলড়া হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) শাহ আলম জানান, বুধবার সকালে খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। মরদেহ ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ বিষয়ে মানিকগঞ্জের গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ খান জানান, বুধবার সকলে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম