ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

ধামরাইয়ে শিশু ধর্ষণের অভিযোগ আটক ১

#

নিজস্ব প্রতিনিধি

০৭ ফেব্রুয়ারি, ২০২২,  4:55 PM

news image

ঢাকার ধামরাই পৌরসভার লাকুড়িয়াপাড়া এলাকায় এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় এক যুবককে আটক করেছে পুলিশ। সোমবার সকালে ধামরাই থানা পুলিশ তাকে আদালতে পাঠিয়েছে। অভিযুক্ত নবী নূর মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ধানকোড়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। সে  ধামরাই পৌরসভার লাকুড়িয়াপাড়া মহল্লার মো. হান্নানের বাড়ি ভাড়া থাকতেন। ভুক্তভোগী ও পুলিশ সূত্রে জানা যায়,

বাবা-মা বাসায় না থাকার সুযোগে ওই শিশুকে নবী নূর ধর্ষণ করে। মেয়ের মা ধামরাই থানায় গিয়ে লিখিত অভিযোগ দিলে রাতেই পুলিশ অভিযুক্ত নবী নূরকে আটক করে। মেয়ের বাবা ধর্ষকের ফাঁসি দাবি করেছেন। এ বিষয়ে ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফুল ইসলাম বলেন, ‘অভিযুক্ত ধর্ষক নবী নূরকে সোমবার আদালতে প্রেরণ করা হয়েছে। আর ধর্ষণের শিকার শিশুর মেডিকেল পরীক্ষা করার জন্য প্রস্তুতি নেয়া হয়েছে।’ 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম